Humayun Kabir | ভোটের আগেই নাম বদল! ‘আম’ শব্দটি জুড়ল হুমায়ুনের দলের আগে
Wednesday, March 4 2026, 5:41 pm

Key Highlightsভোটের আগে দলের সেই নামই বদল করতে হল হুমায়ুন কবীরকে। আর জনতা উন্নয়ন পার্টি (জেইউপি) থাকছে না ভরতপুরের বিধায়কের দলের নাম।
গত বছর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছিল তৃণমূল। তারপরই নতুন দল গঠনের কথা জানিয়েছিলেন হুমায়ুন। ২২ ডিসেম্বর বেলডাঙায় সভা করে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। দলের নাম দেন জনতা উন্নয়ন পার্টি। দলের নাম রেজিস্ট্রেশন করতে গিয়ে ধাক্কা খান হুমায়ুন। কমিশনের তরফে জানা যায়, ইতিমধ্যেই জনতা উন্নয়ন পার্টি নামে একটি রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর জেরে ‘আম’ জুড়তে হলো ভরতপুরের বিধায়কের দলের নামের আগে। এখন তাঁর পার্টির নাম হল আম জনতা উন্নয়ন পার্টি।
- Related topics -
- শহর কলকাতা
- হুমায়ুন কবীর
- মুর্শিদাবাদ
- রাজ্য
- তৃণমূল কর্মী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল সাংসদ
- তৃণমূল নেতা
- পশ্চিমবঙ্গ


