Humayun Kabir | হুমায়ুনের দেড় কোটি টাকার চেক বাউন্স, দেনা মেটাতে নতুন সভাপতির খোঁজে মহামেডান?
Thursday, July 30 2026, 2:58 pm

Key Highlightsক্লাবের বিরাট অঙ্কের দেনা মেটাতে আর্থিক সাহায্য করবেন বলে জানিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। কিন্তু তাঁর সই করা চেক বাউন্স হয়েছে।
বিতর্কে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও মহমেডান ক্লাবের সভাপতি হুমায়ুন কবির। সূত্রের খবর, মহামেডান ক্লাবের বিরাট অঙ্কের দেনা মেটাতে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন। সূত্রের খবর, ১৭ জুলাই, ২০ জুলাই ও ৩০ জুলাই ক্লাবকে মোট ৩টি চেক দেন মহমেডানের নতুন প্রেসিডেন্ট হুমায়ুন। ৫০ লক্ষ টাকা করে তিনবারে মোট দেড় কোটি টাকার চেক দেন তিনি। তিনটি চেকই বাউন্স করেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ ক্লাব কতৃপক্ষ। নতুন সভাপতি খুঁজছেন তারা। সব অভিযোগ অস্বীকার হুমায়ুনের। এদিন তিনি বললেন, “আমি আমার ক্লাবের স্বার্থে চেক দিয়েছি। আজ শেষ দিন হলেও ৩-৪ দিন পরে ক্লিয়ার করতে পারি। কে কী বলবে? আমি প্রেসিডেন্ট, আমি যা বলব তাই হবে। কেউ আমার পারমিশন ছাড়া কেন আগে থেকে চেক জমা করতে গিয়েছে? ২-৪ দিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে। আমি কারও সঙ্গে কোনও দুর্নীতি করিনি।”


