Humayun Kabir | ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস বিধায়ক হুমায়ুন কবীরকে নোটিস পাঠালো পুলিশ!

Sunday, September 6 2026, 6:15 am
Humayun Kabir | ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস বিধায়ক হুমায়ুন কবীরকে নোটিস পাঠালো পুলিশ!
highlightKey Highlights

ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে হানা দেন শেক্সপিয়র থানার আধিকারিকরা।


ক্যামাক স্ট্রিট কাণ্ড নিয়ে অব্যাহত চর্চা। ইতিমধ্যেই অফিস খালি করার নির্দেশ দিয়েছে দমকল। পুলিশকে হেনস্থার অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এবার এই মামলায় প্রাক্তন আইপিএস ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে নোটিস ধরাল পুলিশ। রোববার সকালে হুমায়ূনের বাড়ি পৌঁছে গিয়েছিলেন পুলিশের আধিকারিকরা। এক কর্মীর হাতে নোটিস ধরিয়ে পুলিশ আধিকারিকরা জানান, ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় তাঁকে হাজিরা দিতে হবে শেক্সপিয়র সরণি থানায়। মঙ্গলবার একই মামলায় ডেরেক ও’ব্রায়েনকেও ফের তলব করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File