Humayun Kabir | নওদার নির্বাচনী সভায় মঞ্চে উঠতেই 'আক্রান্ত' হুমায়ুন কবীর! আটক স্থানীয় যুবক

Friday, April 17 2026, 12:31 pm
Humayun Kabir | নওদার নির্বাচনী সভায় মঞ্চে উঠতেই 'আক্রান্ত' হুমায়ুন কবীর! আটক স্থানীয় যুবক
highlightKey Highlights

কেন্দ্র সরকারের ওয়াই প্লাস নিরাপত্তা পাওয়া সত্ত্বেও কীভাবে একজন যুবক নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে হুমায়ুন কবীরের কাছে পৌঁছে গিয়ে তাঁকে জাপটে ধরে টানাটানি করলেন তা নিয়ে এখন প্রশ্ন চারিদিকে।


নির্বাচনী প্রচারে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর। বৃহস্পতিবার রাতে নওদার জনসভায় বক্তব্য রাখতে মঞ্চে উঠতেই আচমকা লাফিয়ে স্টেজে উঠে পড়েন এক যুবক। এরপরই হুমায়ুন কবীরকে পেটের কাছ থেকে চেপে ধরে টানাটানি করতে শুরু করেন। ব্যাপারটা নজরে আসতেই দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ওই যুবককে আটক করে স্টেজের পেছনে চলে যান। ওই 'আক্রমণকারী'কে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। এরপরই কেন্দ্র সরকারের ওয়াই প্লাস নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File