Howrah Station | হাওড়া স্টেশনে ফের উদ্ধার বিপুল টাকা, ১জনকে আটক করলো আরপিএফ!

Friday, October 2 2026, 5:40 am
Howrah Station | হাওড়া স্টেশনে ফের উদ্ধার বিপুল টাকা, ১জনকে আটক করলো আরপিএফ!
highlightKey Highlights

হাওড়া স্টেশনে আবারও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল আরপিএফ।


হাওড়া স্টেশনে আবারও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল আরপিএফ। বৃহস্পতিবার ১৭ নম্বর প্ল্যাটফর্মে ডাউন শিপ্রা এক্সপ্রেসে মধ্যপ্রদেশ থেকে আসা রোহিত সিং নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে তিনি জানান, সোনা কেনার উদ্দেশ্যে এই টাকা কলকাতায় আনা হচ্ছিল। তবে টাকার উপযুক্ত নথি দেখাতে না পারায় তাঁকে ও নগদ অর্থ আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, হাওড়া স্টেশনে এমন ঘটনা প্রথম নয়। গত সেপ্টেম্বর মাসেও মহারাষ্ট্রের এক বাসিন্দার কাছ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা এবং কয়েক দিন আগে বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে ২১ লক্ষ টাকা ও সোনা উদ্ধার করা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File