Howrah | কেনাকাটা করতে গিয়ে নিখোঁজ রাজ্যস্তরের রাইফেল শুটার! চাঞ্চল্য হাওড়ায়
Friday, July 17 2026, 5:41 am

Key Highlightsদময়ন্তীর পরিবারের সূত্রে জানা গিয়েছে, শেষ বার তাকে হাওড়া স্টেশনে হাঁটতে দেখা গিয়েছে। পরনে ছিল একটি গোলাপি রঙের হাফ টি-শার্ট আর হাফ প্যান্ট।
বৃহস্পতিবার কেনাকাটা করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল রাজ্যস্তরের প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন (১৫)। দময়ন্তী মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনে থাকতো। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছে প্র্যাকটিস করত সে। কয়েক দিন আগেই জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পায় এই তরুণ প্রতিভা। দময়ন্তীর পরিবারের সূত্রে খবর, শেষ বার তাকে হাওড়া স্টেশনের ৪-৫ নম্বর প্ল্যাটফর্মে হাঁটতে দেখা গিয়েছে। পরনে ছিল একটি গোলাপি রঙের হাফ টি-শার্ট আর হাফ প্যান্ট। তার পরেই নিখোঁজ হয়ে যায় সে। ঘটনার পরেই হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করে দময়ন্তীর পরিবার। কিশোরীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
- Related topics -
- রাজ্য
- হাওড়া
- হাওড়া স্টেশন
- হাওড়া জেলা পুলিশ
- হাওড়া জেলা
- খেলাধুলা
- নিখোঁজ


