Howrah | ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ দময়ন্তী, তদন্তে ৪টি দল গঠন হাওড়া সিটি পুলিশের

Friday, July 17 2026, 4:17 pm
Howrah | ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ দময়ন্তী, তদন্তে ৪টি দল গঠন হাওড়া সিটি পুলিশের
highlightKey Highlights

দময়ন্তীকে খুঁজতে এদিন হাওড়া সিটি পুলিশের তরফে চারটি দল গঠন করা হয়। হাওড়া শহর ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশের এই চারটি দল ছড়িয়ে পড়ে।


বৃহস্পতিবার কেনাকাটা করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে রাজ্যস্তরের প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন (১৫)। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল পৌনে দশটা নাগাদ দুধ কিনতে বেরিয়েছিল দময়ন্তী। তার পরে আর ফেরেনি। দময়ন্তীকে খুঁজতে শুক্রবার দিনভর তৎপর হাওড়া সিটি পুলিশ ও রেল পুলিশ। তাঁকে খুঁজতে এদিন হাওড়া সিটি পুলিশের তরফে চারটি দল গঠন করা হয়। হাওড়া শহর ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশের এই চারটি দল ছড়িয়ে পড়ে। কোথায় কোথায় দময়ন্তী যেতে পারে সে সম্পর্কে পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জোরকদমে চলছে তল্লাশির কাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File