Howrah Local Train | শনিবার রাত থেকে বন্ধ হাওড়া-বর্ধমান মেইন-সহ একাধিক শাখার ট্রেন চলাচল! কবে স্বাভাবিক হবে পরিষেবা?
Saturday, March 28 2026, 3:34 pm

Key Highlightsশনিবার রাত ১০:৪০ থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান মেইন লাইন-এ।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হুগলির রিষড়ায় আন্ডারপাস নির্মাণের কাজের জন্য শনিবার রাত ১০:৪০ থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে হাওড়া মেইন লাইনে। বাতিল হয়েছে হাওড়া-বর্ধমান মেইন লাইন, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-আরামবাগে একাধিক লোকাল ট্রেন আগেই বাতিল বা আংশিক বাতিলের তালিকায় রাখা হয়েছে। রেল সূত্রে খবর, রিষড়া রেলগেট পারাপারে ভোগান্তির সমাধানে আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। এই কাজের জন্য ‘পাওয়ার ব্লক’ থাকবে। ফলে ওই সময় ট্রেন পরিষেবা বন্ধ রাখা বাধ্যতামূলক।
- Related topics -
- রাজ্য
- হাওড়া
- হাওড়া স্টেশন
- হাওড়া জেলা
- ট্রেন
- লোকাল ট্রেন
- প্রশিক্ষণ
- ট্রেন বাতিল
- স্থানীয় ট্রেন পরিষেবা


