Howrah Train Cancelled | রবিতে হাওড়া ডিভিশনে বাতিল লোকাল-প্যাসেঞ্জার ট্রেন, বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন

Saturday, October 31 2026, 4:10 am
Howrah Train Cancelled | রবিতে হাওড়া ডিভিশনে বাতিল লোকাল-প্যাসেঞ্জার ট্রেন, বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন
highlightKey Highlights

আগামী ১ নভেম্বর, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।


রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজের জন্য আগামী ১ নভেম্বর, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে। রেল সূত্রে খবর, ওই দিন একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। রবিবার যে সব লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে: হাওড়া থেকে বাতিল থাকবে ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৩৬১, ৩৭৩৭৭, ৩৭৬১১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬২৭ এবং ৩৭৯১৭ নম্বর ট্রেন। অন্যান্য স্টেশন থেকে বাতিল হওয়া ট্রেন: ব্যান্ডেল থেকে বাতিল ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ এবং ৩৭৭৪৯। আরামবাগ : ৩৭৩৬২ গোঘাট: ৩৭৩৭৬ পাণ্ডুয়া: ৩৭৬১৪ মেমারি: ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ কাটোয়া: ৩৭৭৪৮, ৩৭৯২০, ৫৩০০৯ ও ৬৩০০৭ আজিমগঞ্জ: ৫৩০১২ বর্ধমান: ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪ ও ৬৩৫৮৩ চণ্ডীতলা: ৩৬০৩৪ ও ৩৬০৩৬ রামপুরহাট: ৬৩০০৮ ও ৬৩৫৮৪ শিয়ালদহ: ৬৩১৪১। বাতিল ট্রেনের রুট: হাওড়া–ব্যান্ডেল: ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩ হাওড়া–গোঘাট: ৩৭৩৭৭ হাওড়া–পাণ্ডুয়া: ৩৭৬১১ হাওড়া–মেমারি: ৩৭৬৫১, ৩৭৬৫৫ হাওড়া–বর্ধমান (মেইন লাইন): ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫ হাওড়া–বর্ধমান (কর্ড লাইন): ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭ হাওড়া–চন্দনপুর: ৩৬০৩৩, ৩৬০৩৫ হাওড়া–কাটোয়া: ৩৭৯১৭।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File