Howrah-Kolkata Ferry Service | পুজোর বোনাস পাননি কর্মীরা! আচমকা বন্ধ হাওড়া-কলকাতা ফেরি সার্ভিস
Wednesday, October 14 2026, 5:16 pm

Key Highlightsহুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি লিমিটেডের কর্মীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিলেন।
দেওয়া হয়নি বকেয়া দু-মাসের বেতন। পাননি পুজোর বোনাসও। বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিলেন হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি লিমিটেডের কর্মীরা। এদিন দুপুর ২ টো থেকে হাওড়া-কলকাতা সহ ১৬টি রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে গেলো। হাওড়া কলকাতা রুটে হাওড়া-চাঁদপাল কিংবা রামকৃষ্ণপুর-চাঁদপাল রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হাওড়া থেকে আর্মেনিয়াম, আহিড়িটোলা, শোভাবাজার, বাগবাজার রুটেও লঞ্চ পরিষেবাও এদিন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে নাজিরগঞ্জ-মেটিয়াব্রুজ, গাদিয়াড়া-গেঁয়োখালি, নূরপুর, বাউড়িয়া রুটেও লঞ্চ চালানো বন্ধ করে দিয়েছেন কর্মীরা। গঙ্গায় লঞ্চ না চললে পুজোর মুখে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা।
- Related topics -
- শহর কলকাতা
- হাওড়া
- হাওড়া ব্রিজ
- সাসপেন্ড
- দুর্গাপুজো


