Howrah Fire Accident | হাওড়ায় দাউ দাউ করে জ্বলছে আবাসন! অগ্নিকাণ্ডের জেরে ঝলসে মৃত ১, আহত একাধিক!
Wednesday, August 26 2026, 3:39 pm

Key Highlightsস্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির গৃহকর্তা গিয়েছিলেন কাজে। সেই সময় কোনও ভাবে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুতলা আর তিনতলা অবধি আগুন ছড়িয়ে পড়ে।
বুধে হাওড়ার আবাসনে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাটি ঘটেছে হাওড়ার অঙ্কুরহাটির মহিয়াড়ি আমতলা এলাকায়। এদিন আচমকাই ওই আবাসনে আগুন লাগে। সেসময় বাড়ির গৃহকর্তা কাজে গিয়েছিলেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুতলা-তিনতলা অবধি আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পেয়ে উদ্ধারকার্য শুরু করে দমকল বাহিনী। এঘটনায় এখনও অবধি এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতের নাম গোপা মুখোপাধ্যায় (৭২)। যেখানে আগুন লেগেছে সেখানে পাঁচ থেকে সাতজন আটকে ছিল বলে সূত্রের খবর। আগুনে ঝলসে আহত হয়েছেন তারা।
- Related topics -
- শহর কলকাতা
- হাওড়া
- হাওড়া পুরসভা
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- অগ্নিদগ্ধ দেহ
- মৃত্যু
- আহত
- নিহত


