Howrah | ডোমজুড়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, অব্যবহারে নষ্ট কয়েক কোটির ৭টি মশা মারার মেশিন!
Sunday, November 1 2026, 3:44 pm

Key Highlightsএকদিকে মশা নিয়ন্ত্রণের পরিকাঠামো নষ্ট, অন্যদিকে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সরকারি টাকার অপচয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ডেঙ্গি মোকাবিলায় কার্যত সমস্যায় পড়েছে হাওড়ার ডোমজুড় ব্লক প্রশাসন। দুর্গাপুজোর মরসুম কাটতেই হাওড়ায় ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে ক্রমাগত বাড়ছে উদ্বেগ। ডোমজুড়ে গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮০ থেকে বেড়ে ১০৬ হয়েছে। বাঁকড়া ১ নম্বর এলাকার নিউ মণ্ডলপাড়ায় আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। বাঁকড়া ২ ও বাঁকড়া ৩ নম্বর এলাকায় আক্রান্ত হয়েছেন আরও ২০ জন। এদিকে তৃণমূল জমানায় কয়েক কোটি টাকা খরচ করে কেনা হয়েছিল মশা মারার ধোঁয়া দেওয়ার ৭টি মেশিন। অব্যবহারে মেশিনগুলির অবস্থা বেহাল। জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মেশিনগুলি মেরামতির জন্য একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেগুলি সারানো না পর্যন্ত ধোঁয়া দেওয়ার কাজ শুরু করা সম্ভব নয়।


