Bank Fraud Case | প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ, হাওড়ায় ব্যাঙ্ক জালিয়াতি মামলায় গ্রেপ্তার ৩

Wednesday, July 15 2026, 5:13 pm
Bank Fraud Case | প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ, হাওড়ায় ব্যাঙ্ক জালিয়াতি মামলায় গ্রেপ্তার ৩
highlightKey Highlights

৩ কোটি ৯০ লক্ষ টাকার ঋণ আত্মসাতের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল (ডিডি এসআইটি)।


হাওড়ায় ভয়ংকর ব্যাঙ্ক জালিয়াতি। ঋণ আত্মসাতের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল (ডিডি এসআইটি)। সূত্রের খবর, হাওড়া পুরসভার একটি জাল বিল্ডিং স্যাংশন প্ল্যান সরকারি ব্যাঙ্কের কাছে জমা দিয়ে সেটিকে আসল নথি হিসেবে দেখিয়েছিল অভিযুক্তরা। ওই নথির ভিত্তিতেই ব্যাঙ্ক থেকে ৩ কোটি ৯০ লক্ষ টাকার ক্যাশ ক্রেডিট ঋণ নেয় তাঁরা। বুধবার ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে দাবি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File