Gas Cylinder | বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম, রান্নার সময় কী কী করলে হবে গ্যাসের সাশ্রয়?

Monday, March 9 2026, 10:58 am
Gas Cylinder | বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম, রান্নার সময় কী কী করলে হবে গ্যাসের সাশ্রয়?
highlightKey Highlights

রান্নার পদ্ধতিতে সামান্য কিছু পরিবর্তন আনলে মাসে ১০-১৫ শতাংশ গ্যাস বাঁচানো সম্ভব।


রান্নার গ্যাসের দাম বাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে। ফলে সাশ্রয় করে চলাই এখন উপায়। কিন্তু কীভাবে? রান্নার পদ্ধতিতে সামান্য কিছু পরিবর্তন আনলে মাসে ১০-১৫ শতাংশ গ্যাস বাঁচানো সম্ভব। যেমন, বড় বার্নারে ছোট পাত্র বসালে আগুনের শিখা বাইরে চলে যায়, যা সম্পূর্ণ অপচয়। খেয়াল রাখুন আগুনের রং যেন নীল হয়। আগুনের রং হলুদ বা লালচে হলে বুঝবেন বার্নারে ময়লা জমেছে এবং গ্যাস নষ্ট হচ্ছে। ঢাকা দিয়ে রান্না করুন, এতে বাষ্পের দ্বারা খাবার দ্রুত সেদ্ধ হয়। ভেজা পাত্র সরাসরি আঁচে দেবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File