Annapurna Yojana | ১ জুলাই রাজ্যের কতজন মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?

Key Highlightsজুলাই মাসে ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
অন্নপূর্ণা যোজনার টাকা কতজন পাবেন, তা নিয়ে বিগত কিছুদিন ধরে জল্পনা বাড়ছে। যদিও রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, প্রত্যেক যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এরই মধ্যে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, আগামিকাল (১ জুলাই) রাজ্যের কতজন মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকবে। জানা গিয়েছে, ১লা জুলাই রাজ্যের ১.৩ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। অর্থাৎ জুলাই মাসে ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। উল্লেখ্য, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, তাঁদের কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- প্রকল্প
- অন্নপূর্ণা ভান্ডার


