Kolkata | কলকাতা উত্তরে রয়েছে কতগুলি অতি স্পর্শকাতর বুথ? জানালেন ডিইও-পুলিশ কমিশনার!
Monday, April 13 2026, 4:42 pm

Key Highlightsকলকাতা উত্তরে মোট সাতটি বিধানসভা রয়েছে। জোড়াসাঁকো, চৌরঙ্গি, শ্যামপুকুর, এন্টালি, কাশীপুর – বেলগাছিয়া, বেলেঘাটা এবং মানিকতলা।
সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এবার একই কথা বলেন কলকাতা উত্তরের ডিইও, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় বাহিনীর কর্তা। সেই সঙ্গে তারা জানিয়ে দিলেন, কলকাতা উত্তরে কতগুলি অতি স্পর্শকাতর বুথ রয়েছে। কলকাতা উত্তরের ৪৮ শতাংশ বুথ অতি স্পর্শকাতর। কলকাতা উত্তরে মোট সাতটি বিধানসভা রয়েছে। জোড়াসাঁকো, চৌরঙ্গি, শ্যামপুকুর, এন্টালি, কাশীপুর – বেলগাছিয়া, বেলেঘাটা এবং মানিকতলা। এই সাতটি বিধানসভায় মোট বুথ ১৮৩৫টি। মোট ভোটকেন্দ্র ৫৮৩টি। অতি স্পর্শকাতর বুথ রয়েছে ৮৩৭টি। অতি স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে ২৬৪টি। সাতটি বিধানসভায় মোট ভোটার ১০ লক্ষ ৭১ হাজার ৮১০।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- রাজনৈতিক
- নির্বাচন কমিশন


