Venezuela Earthquake | ভেনেজুয়েলার ভূমিকম্পের আগে Google-এর সতর্কবার্তা, বিপর্যয়ে কীভাবে 'ত্রাতা' হয়ে উঠল প্রযুক্তি প্রতিষ্ঠানটি?

Key Highlightsগুগলের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্প অনুভব করার কয়েক সেকেন্ড আগেই ব্যবহারকারীদের কাছে অ্যান্ড্রয়েড ফোনে গুগলের সতর্কবার্তা পৌঁছে গিয়েছিল।
৭.১ ও ৭.৫ মাত্রার পর পর দুবার ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। এই ভূমিকম্পকে গত একশো বছরের মধ্যে অন্যতম শক্তিশালী বলে মনে করা হচ্ছে। তবে এই চরম বিপর্যয় ও ধ্বংসলীলার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে একটি চমৎকার ঘটনা। গুগলের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্প অনুভব করার কয়েক সেকেন্ড আগেই ব্যবহারকারীদের কাছে অ্যান্ড্রয়েড ফোনে গুগলের সতর্কবার্তা পৌঁছে গিয়েছিল। আসলে অ্যান্ড্রয়েডের ভূমিকম্প সতর্ক ব্যবস্থা দুটি প্রধান প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনে শেকঅ্যালার্ট নামের একটি সরকারি নেটওয়ার্কের সঙ্গে একে সমন্বয় করা হয়েছে, যেখানে ১৬৭৫টি ভূ-কম্পন সেন্সর মাটির কম্পন শনাক্ত করে তথ্য সরাসরি অ্যান্ড্রয়েড সিস্টেমে পাঠায়। দ্বিতীয়ত, বিশ্বের অন্যান্য অঞ্চলে অ্যান্ড্রয়েড ফোনের ভেতরে থাকা অ্যাক্সিলোমিটার সেন্সর ব্যবহার করা হয়। ফোনটি যদি ভূমিকম্পের মতো কম্পন অনুভব করে, তবে সেটি অবস্থান-সহ গুগলের সার্ভারে সংকেত পাঠায়।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- গুগল
- প্রাকৃতিক দুর্যোগ
- বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তি


