Donald Trump | ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমানের কীভাবে কাছাকাছি চলে আসে ট্রাম্পের হেলিকপ্টার? শুরু হলো তদন্ত!

Thursday, August 6 2026, 7:47 am
Donald Trump | ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমানের কীভাবে কাছাকাছি চলে আসে ট্রাম্পের হেলিকপ্টার? শুরু হলো তদন্ত!
highlightKey Highlights

মঙ্গলবার ওয়াশিংটনের আকাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে অস্পষ্ট যোগাযোগের পর মেরিন ওয়ান হেলিকপ্টারটি একটি যাত্রীবাহী বিমানের এক মাইলেরও কম দূরত্বে চলে এসেছিল।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ এবং একটি যাত্রীবাহী বিমানের মধ্যে ওয়াশিংটনের আকাশে নির্ধারিত নিরাপদ দূরত্বের চেয়ে কম ব্যবধান তৈরি হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে আমেরিকার বিমান চলাচল কর্তৃপক্ষ। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)-ও ঘটনাটি পর্যালোচনা করছে। ৪ অগাস্ট ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দর থেকে টেক অফ করা একটি কমার্শিয়াল ফ্লাইট ও মেরিন ওয়ানের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না থাকার ঘটনা তারা তদন্ত করছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটনের আকাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে অস্পষ্ট যোগাযোগের পর মেরিন ওয়ান হেলিকপ্টারটি একটি যাত্রীবাহী বিমানের এক মাইলেরও কম দূরত্বে চলে এসেছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File