Chorbagan Sarbojanin | হঠাৎ হুড়োহুড়ি! সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কী ঘটেছিল চোরবাগান সর্বজনীনে? কীভাবে মৃত্যু ২০ জনের?

Sunday, October 18 2026, 2:59 am
Chorbagan Sarbojanin | হঠাৎ হুড়োহুড়ি! সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কী ঘটেছিল চোরবাগান সর্বজনীনে? কীভাবে মৃত্যু ২০ জনের?
highlightKey Highlights

শনিবার সপ্তমীর সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নামায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজোমণ্ডপে চরম বিপর্যয় নেমে আসে।


শনিবার সপ্তমীর সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নামায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজোমণ্ডপে চরম বিপর্যয় নেমে আসে। বৃষ্টি থেকে বাঁচতে হুড়মুড় করে বহু মানুষ একসঙ্গে মণ্ডপে ঢুকে পড়ায় অতিরিক্ত ভিড়ের চাপে মণ্ডপের এর একাংশ ভেঙে পড়ে। অন্ধকার ও অপর্যাপ্ত যাতায়াতের রাস্তার কারণে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন। পরে মৃত্যু হয় অন্তত ২০ জনের। পুজো উদ্যোক্তা প্রীতম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অতিরিক্ত লোক ঢুকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেছেন, পর্যাপ্ত পুলিশ ও ভলান্টিয়র থাকা সত্ত্বেও তাঁরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন এবং সময়মতো অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও ছিল না। খবর পেয়ে দ্রুত ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File