Saudi Arabia | সৌদি বিমানবন্দরে হাউথি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১ ভারতীয়-সহ ২!

Thursday, October 22 2026, 11:15 am
Saudi Arabia | সৌদি বিমানবন্দরে হাউথি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১ ভারতীয়-সহ ২!
highlightKey Highlights

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথিরা।


সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথিরা। হামলায় বিমানবন্দরের একাংশে আগুন লেগে যায় এবং এক ভারতীয়-সহ দু’জনের মৃত্যু হয়। এছাড়া ভারত, ইয়েমেন ও বাংলাদেশের নাগরিকসহ মোট আটজন আহত হয়েছেন। তড়িঘড়ি বিমানবন্দরটি খালি করা হলে কিছুক্ষণের জন্য বিমান পরিষেবা ব্যাহত হয়। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। এদিকে পরিস্থিতি সামাল দিতে মার্কিন বিদেশ মন্ত্রক সৌদির মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাঁদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। রিয়াধের ভারতীয় দূতাবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখছে এবং সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File