Supreme Court | গৃহবধূদের ‘বেতন’ এ বার মাসে ৩০ হাজার, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের!
Thursday, June 11 2026, 12:53 pm

Key Highlightsপথ দুর্ঘটনায় কোনও গৃহবধূর মৃত্যু হলে তার ক্ষতিপূরণ হিসেবে প্রতি মাসে ন্যূনতম ৩০,০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
গৃহবধূদের নিয়ে ঐতিহাসিক রায় দিলো সুপ্রিম কোর্ট। পথ দুর্ঘটনায় মৃত এক গৃহবধূর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার এক মামলার রায় দান করতে গিয়ে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, যাঁরা ঘর সামলান, তাঁদের শুধু ‘হোমমেকার’ বা গৃহবধূ বললে তাঁদের অবদানকে খাটো করা হয়। তাঁদের আসলে ‘নেশন বিল্ডার’ বা দেশ গড়ার কারিগর বলা উচিত। এর পাশাপাশি এর আগে হোমমেকার বা গৃহবধূদের কাল্পনিক আয়, অদক্ষ বা আধা-দক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি অনুযায়ী হিসেব করা হতো, মাসে ৮,০০০–১৫,০০০ টাকার আশেপাশে বা তারও কম। তবে সেই পরিমাণ বাড়িয়ে ৩০ হাজার করা হলো। অর্থাৎ পথ দুর্ঘটনায় কোনও গৃহবধূর মৃত্যু হলে তার ক্ষতিপূরণ হিসেবে প্রতি মাসে ন্যূনতম ৩০,০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত


