Gujrat Accident | গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৭ শ্রমিক!

Friday, October 9 2026, 10:46 am
Gujrat Accident | গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৭ শ্রমিক!
highlightKey Highlights

গুজরাতের কচ্ছ জেলার খাবদা এলাকায় রিনিউয়েবল এনার্জি পার্কের কাছে একটি শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৭ জনের।


গুজরাতের কচ্ছ জেলার খাবদা এলাকায় রিনিউয়েবল এনার্জি পার্কের কাছে একটি শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৭ জনের। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন।শুক্রবার ভোর ৩টে থেকে ৪টের মধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে দ্রুত খাবদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায় এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। দুমড়ে মুচড়ে যাওয়া ভ্যানটিকে ক্রেন দিয়ে সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি পলাতক ট্রাক চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File