Train Crash | মুখোমুখি দুই হাইস্পিড ট্রেনের ভয়ঙ্কর সংঘর্ষ! ট্রেন দুর্ঘটনায় মৃত্যু অন্তত ৪৬ জনের! আহত প্রায় ২০০!

Wednesday, October 28 2026, 11:46 am
Train Crash | মুখোমুখি দুই হাইস্পিড ট্রেনের ভয়ঙ্কর সংঘর্ষ! ট্রেন দুর্ঘটনায় মৃত্যু অন্তত ৪৬ জনের! আহত প্রায় ২০০!
highlightKey Highlights

স্পেনের টোলেডো প্রদেশে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।


স্পেনের টোলেডো প্রদেশে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৭৯ জন। বুধবার সকালে একই রুটে চলা দ্রুতগতির দুটি ট্রেনের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পিছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রেন সজোরে সামনের ট্রেনটিকে ধাক্কা মারলে সংঘর্ষের তীব্রতায় একাধিক বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন। আহতদের চিকিৎসার জন্য একটি স্থানীয় খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে। স্পেনের রেল কর্তৃপক্ষ ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File