Hooghly | বারাণসীতে মৃত্যু উত্তরপাড়ার ডাক্তারি পড়ুয়ার! হোস্টেলের ঘরে মিললো সুইসাইড নোট

Sunday, July 5 2026, 7:09 am
Hooghly | বারাণসীতে মৃত্যু উত্তরপাড়ার ডাক্তারি পড়ুয়ার! হোস্টেলের ঘরে মিললো সুইসাইড নোট
highlightKey Highlights

পাঁচ দিন ধরে ঋত্বিকের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হস্টেলের ঘরের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়।


বারাণসীতে মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ। পুলিশ ও পরিবার সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম ঋত্বিক কুণ্ডু। তিনি উত্তরপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র এভিনিউ এলাকায় বাসিন্দা ছিলেন। ভালো পড়ুয়া হওয়ার সুবাদে তিনি সুযোগ পান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। সেখানকার হোস্টেলেই থেকেই পড়াশোনা করতেন তিনি। পাঁচ দিন ধরে ঋত্বিকের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হস্টেলের ঘরের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, তল্লাশির সময় একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। যদিও তাতে কী লেখা তা জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File