Hooghly Bus | দীর্ঘ ১৩ বছর পরে খানাকুল-তারকেশ্বর রুটে চালু হলো বাস পরিষেবা, স্বস্তি নিত্যযাত্রীদের

Tuesday, July 7 2026, 5:10 pm
Hooghly Bus | দীর্ঘ ১৩ বছর পরে খানাকুল-তারকেশ্বর রুটে চালু হলো বাস পরিষেবা, স্বস্তি নিত্যযাত্রীদের
highlightKey Highlights

মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই পরিষেবার উদ্বোধন করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুল-১ নম্বর ব্লকের বিডিও অদিতি গঙ্গোপাধ্যায়।


দীর্ঘ ১৩ বছর পর চালু হলো খানাকুলের চব্বিশপুর থেকে চাঁপাডাঙা হয়ে তারকেশ্বর পর্যন্ত বাস পরিষেবা। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই পরিষেবার উদ্বোধন করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুল-১ নম্বর ব্লকের বিডিও অদিতি গঙ্গোপাধ্যায়। এ দিন উদ্বোধনের পরে তিনি বলেন, ‘সংকল্পপত্রে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রশাসন এবং সাধারণ মানুষের সহযোগিতায় তা বাস্তবায়িত হয়েছে।’ প্রাথমিক ভাবে প্রতিদিন পাঁচটি বাস চব্বিশপুর থেকে তারকেশ্বর পর্যন্ত চলাচল করবে। যাত্রী সংখ্যা বাড়লে ভবিষ্যতে এই সংখ্যাও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে বাস মালিকদের সংগঠন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File