Indian Govt | জনবিন্যাসে বদল রুখতে উচ্চস্তরীয় কমিটি গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের!
Tuesday, May 26 2026, 3:42 pm

Key Highlightsস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন, অনুপ্রবেশের জেরে জনবিন্যাসে বদল এবং সেটার কী প্রভাব জনমানসে পড়ছে তা খতিয়ে দেখতে একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করছে কেন্দ্র।
জনবিন্যাসে বদল রুখতে বড় পদক্ষেপ নিলো কেন্দ্র সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন, অনুপ্রবেশের জেরে জনবিন্যাসে বদল এবং সেটার কী প্রভাব জনমানসে পড়ছে তা খতিয়ে দেখতে একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করছে কেন্দ্র। ওই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর, প্রাক্তিন আইএএস অফিসার দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডঃ শমিকা রবি। এছাড়াও এই কমিটিতে থাকবেন সেনসাস কমিশনার, স্বরাষ্ট্রদপ্তরের সচিব এবং বিদেশ সচিবেরা। এই কমিটির কাজ হবে দেশের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশের জেরে এবং অন্যান্য অস্বাভাবিক কারণে যে জনবিন্যাসের বদল আসছে, সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা।
- Related topics -
- দেশ
- ভারত
- অমিত শাহ
- কেন্দ্রীয় সরকার


