Voters | উত্তরবঙ্গে সবথেকে বেশি মহিলা ভোটার দার্জিলিংয়ে, তৃতীয় লিঙ্গ সবচেয়ে বেশি মালদায়!

Wednesday, April 15 2026, 8:32 am
Voters | উত্তরবঙ্গে সবথেকে বেশি মহিলা ভোটার দার্জিলিংয়ে, তৃতীয় লিঙ্গ সবচেয়ে বেশি মালদায়!
highlightKey Highlights

উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে মহিলা ভোটারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে দার্জিলিং জেলা।


প্রথম দফায় ১৫২টি আসনে ভোটার পরিসংখ্যান প্রকাশ করলো নির্বাচন কমিশন। সেই তথ্য থেকে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে মহিলা ভোটারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে দার্জিলিং জেলা। সেখানে মহিলা ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৫৮ হাজার ৩৩৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার সব থেকে বেশি আছেন মালদায়। সেখান থেকে তৃতীয় লিঙ্গের ৬৭ জন ভোটার রয়েছেন। যা উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে সবচেয়ে বেশি। এছাড়াও উত্তরবঙ্গে সবথেকে বেশি পুরুষ ভোটার রয়েছেন মালদাতেই। সেখানে পুরুষ ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ৪২ হাজার ৬০ জন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File