HS 3rd Semester | ফের বদল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রুটিন, দেখুন নতুন সূচি!
Tuesday, September 15 2026, 3:58 pm

Key Highlightsআগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের সূচিতে ফের পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের সূচিতে ফের পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উপনির্বাচনের পর এবার করম পুজোর কথা মাথায় রেখে পরীক্ষা শুরুর মাত্র ছ’দিন আগে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংসদের নির্দেশিকা অনুযায়ী, ২২ সেপ্টেম্বর নির্ধারিত সমস্ত বৃত্তিমূলক (ভোকেশন্যাল) বিষয়ের পরীক্ষা পিছিয়ে আগামী ১৩ অক্টোবর দ্বিতীয় দফায় (দুপুর ২টো থেকে ৩টে) নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য সংশোধিত সূচি অনুযায়ী নতুন অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তবে তাৎক্ষণিকভাবে না পেলে পুরনো অ্যাডমিট দেখিয়েও পরীক্ষা দেওয়া যাবে। এর আগে উপনির্বাচনের কারণেও সূচি পিছোনো হয়েছিল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উচ্চমাধ্যমিক
- পরীক্ষা


