HS 3rd Semester | উপনির্বাচনের কারণে উচ্চমাধ্যমিকের ৩য় সেমিস্টারের পরীক্ষার সূচি বদল, রইলো তারিখ!

Friday, September 11 2026, 9:47 am
HS 3rd Semester | উপনির্বাচনের কারণে উচ্চমাধ্যমিকের ৩য় সেমিস্টারের পরীক্ষার সূচি বদল, রইলো তারিখ!
highlightKey Highlights

নন্দীগ্রাম ও রেজিনগরে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন এবং ৯ অক্টোবর ফলাফল ঘোষণার কারণে পরিবর্তন করা হলো উচ্চমাধ্যমিকের ৩য় সেমিস্টারের পরীক্ষার সূচি।


নন্দীগ্রাম ও রেজিনগরে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন এবং ৯ অক্টোবর ফলাফল ঘোষণার কারণে পরিবর্তন করা হলো উচ্চমাধ্যমিকের ৩য় সেমিস্টারের পরীক্ষার সূচি। পরীক্ষার মাত্র ১১ দিন আগে সংসদের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন সূচি অনুযায়ী, কেবল ৫, ৬ ও ৭ অক্টোবরের পরীক্ষাগুলি পিছিয়ে যথাক্রমে ১২, ১৩ ও ১৪ অক্টোবরে নেওয়া হবে। ৫ অক্টোবরের গণিত, সংস্কৃতসহ একাধিক বিষয়ের পরীক্ষা হবে ১২ অক্টোবর। ৬ অক্টোবরের সমাজবিদ্যা, সাইবার সিকিউরিটির মতো পরীক্ষাগুলো হবে ১৩ অক্টোবর এবং ৭ অক্টোবরের রাষ্ট্রবিজ্ঞান ও বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। আগের সূচিতে ৭ অক্টোবর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও, এখন তা শেষ হবে দুর্গাপুজোর চতুর্থীর দিন অর্থাৎ ১৪ অক্টোবর। অন্য কোনো পরীক্ষার তারিখে বদল হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File