High Court | ভ্রূণকেও শিশুর মতো দেখতে হবে, ক্ষতিপূরণের মামলায় রায় হাইকোর্টের!

Friday, November 13 2026, 7:34 am
High Court | ভ্রূণকেও শিশুর মতো দেখতে হবে, ক্ষতিপূরণের মামলায় রায় হাইকোর্টের!
highlightKey Highlights

দুর্ঘটনায় গর্ভস্থ সন্তানের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবি খারিজ করা ট্রাইব্যুনালের নির্দেশকে খারিজ করে বড় রায় দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।


দুর্ঘটনায় গর্ভস্থ সন্তানের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবি খারিজ করা ট্রাইব্যুনালের নির্দেশকে খারিজ করে বড় রায় দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ১৯৯৭ সালের এক মামলায় ২৯ বছর পর আদালত জানাল, গর্ভাবস্থার ছয় মাস (২৮ সপ্তাহ) অতিক্রান্ত হলে ভ্রূণকে পূর্ণাঙ্গ শিশুর মতোই বিবেচনা করা যায়। ফলে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলে বাবা-মা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। সে সময়কার এক শ্রমিকের ন্যূনতম মজুরি এবং ভবিষ্যতের সম্ভাব্য আয়ের ওপর ভিত্তি করে কাল্পনিক আয় গণনা করে মোট ২ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ১৯৯৭ সালের জুনে চণ্ডীগড়ে এক স্কুটারের ধাক্কায় আহত হওয়ার জেরে ওই মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছিল। কেরল হাইকোর্টের আগের একটি রায়ের উদাহরণ টেনে বিচারপতি প্রমোদ গোয়েলের বেঞ্চ এই যুগান্তকারী রায় দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File