Abhishek Banerjee | বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট!
Monday, August 24 2026, 1:24 pm

Key Highlightsঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট।
চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট সেই অনুমতি আগেই দিয়েছিল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট। ইতিমধ্যেই KYC তথ্য নেওয়া হয়েছে। আজ রিপোর্ট দিয়ে ব্যাঙ্ক জানায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন তৃণমূল সাংসদ। বিদেশ যাওয়ার আগে আচমকা নোটিস না দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় একটি ব্যাঙ্ক বলে দাবি করেছিলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। এরপরই মামলা করেন অভিষেক।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট


