RG Kar Case | আরজি কর তদন্তে সিবিআই রিপোর্টে অসন্তোষ হাইকোর্টের! পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর!
Friday, November 20 2026, 1:44 pm

Key Highlightsআরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে সিবিআই-এর রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট এবং বিস্তারিত রিপোর্ট তলব করল।
আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে সিবিআই-এর রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট এবং বিস্তারিত রিপোর্ট তলব করল। ২০২৪ সালের ১৪ আগস্ট রাতে হাসপাতালে তাণ্ডব ও প্রমাণ নষ্টের ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।বিচারপতি শম্পা ঘোষ জানান, শুধু নির্যাতিতার মা-বাবার বক্তব্য শোনাই নয়, প্রমাণ নষ্টের অভিযোগও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর সংক্রান্ত যাবতীয় অভিযোগ সিবিআই-কে নিজেদের তদন্তের আওতায় এনে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায়। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর।


