Abhishek Banerjee | চোখের চিকিৎসার জন্য বিদেশে না, অভিষেককে এসএসকেএমেই চিকিৎসার পরামর্শ হাই কোর্টের!

Monday, July 20 2026, 1:58 pm
Abhishek Banerjee | চোখের চিকিৎসার জন্য বিদেশে না, অভিষেককে এসএসকেএমেই চিকিৎসার পরামর্শ হাই কোর্টের!
highlightKey Highlights

চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে যাওয়ার আবেদন আপাতত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।


চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে যাওয়ার আবেদন আপাতত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আপাতত তিনি বিদেশে যেতে পারবেন না। তবে তাঁর বিরুদ্ধে থাকা আইনি রক্ষাকবচের মেয়াদ আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার ‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে তাঁর আইনি সুরক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করলেও বিদেশে চিকিৎসার অনুমতি দিতে রাজি হয়নি। বিচারপতি জানান, চিকিৎসার প্রয়োজন থাকলেও প্রথমে রাজ্যের মধ্যেই চিকিৎসা করাতে হবে। বিশেষ করে এসএসকেএম হাসপাতালের মতো সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File