Weather Update | আজ কি মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি? কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা!
Tuesday, June 16 2026, 10:46 am

Key Highlightsআজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
রাজ্যে প্রবেশ করেছে বর্ষা, যা ব্যাপকভাবে অনুভব করছে উত্তরবঙ্গ। বিগত বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে পাহাড়ে। কিন্তু দক্ষিণবঙ্গের ভাগ্য যেন এখনও সেই তিমিরেই। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও চরম অস্বস্তিকর, ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ার কিছু অংশে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যেতে পারে। এদিন কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিকেলের দিকে বা সন্ধ্যার মুখে কলকাতার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে।


