Uttarakhand | উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৫ যাত্রী সহ পাইলট!
Friday, October 30 2026, 10:30 am

Key Highlightsশুক্রবার দুপুর ১টা নাগাদ বদ্রীনাথ থেকে পাঁচ যাত্রী ও পাইলটকে নিয়ে দেরাদুনের সাহাসত্রা ধারার দিকে রওনা হওয়ার পর জোশীমঠ উপত্যকার ওপরে ক্রাফটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জোশীমঠের কাছে ফের বিপর্যয়। মাঝ আকাশে ভেঙে পড়ল কপ্টার। শুক্রবার দুপুর ১টা নাগাদ বদ্রীনাথ থেকে পাঁচ যাত্রী ও পাইলটকে নিয়ে দেরাদুনের সাহাসত্রা ধারার দিকে রওনা হওয়ার পর জোশীমঠ উপত্যকার ওপরে ক্রাফটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ওই কপ্টারে থাকা সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই সেনা, জেলা প্রশাসন এবং এসডিআরএফ যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং উদ্ধারকাজে সবরকম সহায়তার নির্দেশ দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে ওই সংস্থার সমস্ত উড়ান আপাতত স্থগিত রাখা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখণ্ড
- বিমান দুর্ঘটনা


