Heavy Rain | বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে রবি-সোমে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!
Saturday, August 22 2026, 11:58 am

Key Highlightsআগামিকাল এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা করেছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তর বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করবে, সেটার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর ওই একই জায়গায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই পরিস্থিতিতে আগামিকাল এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার আবার দক্ষিণবঙ্গের তিনটি জেলা-ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হবে। সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।


