Weather Update | ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়! তবে বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ!

Tuesday, August 18 2026, 12:45 pm
Weather Update | ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়! তবে বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ!
highlightKey Highlights

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টিতে কার্যত বেসামাল কলকাতা। শহরের একাধিক এলাকা জলমগ্ন। কোথাও রাস্তায় হাঁটুসমান জল, কোথাও আবার যান চলাচল ব্যাহত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আজ, মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির দাপট দেখা যেতে পারে। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে ধীরে ধীরে উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File