Weather Update | আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এখন থেকেই জারি অ্যালার্ট!

Monday, July 20 2026, 11:45 am
Weather Update | আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এখন থেকেই জারি অ্যালার্ট!
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ দুর্বল হলেও ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে।


সপ্তাহের প্রথম দিন থেকেই মুখ ভার আকাশের। জুলাই মাসের শুরুতে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ ভেসেছিল। মাঝে গত সপ্তাহে সাময়িক বিরতি মিললেও, আবার এই সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ দুর্বল হলেও ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। সেই কারণেই উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উপকূল ও পশ্চিমাঞ্চলে। রোজই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। অন্যদিকে, আজও উত্তরবঙ্গের পাঁচ জেলায়- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File