Health Minister | কর্তব্যরত অবস্থায় প্রাইভেট প্র্যাকটিস নয়, ৯৬ ঘণ্টা ডিউটি নিয়েও চিকিৎসকদের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর!

Key Highlightsরাজ্যের সরকারি চিকিৎসকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
রাজ্যের সরকারি চিকিৎসকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। চিকিৎসকদের কর্মস্থলে ডিউটি আওয়ার্স নিয়ে দীর্ঘ দিন ধরেই বিতর্ক রয়েছে। এবার এই বিষয়ে তাঁর স্পষ্ট বার্তা, সরকারি হাসপাতালের চিকিৎসক বা শিক্ষক-চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজ করতে (ডিউটি) হবে, এমন কোনও সরকারি নির্দেশিকা দেওয়া হয়নি। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা ছাড়া অন্যান্য জেলা বা অঞ্চলের সরকারি হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকের কাছে একটি অনুরোধ জানিয়েছে। এই অনুরোধ অনুযায়ী, তাঁদের সপ্তাহে ৯৬ ঘণ্টা নিজ কর্মস্থলে (স্টেশনে) উপস্থিত থাকার চেষ্টা করতে বলা হয়েছে (এর অর্থ '৯৬ ঘণ্টা একটানা ডিউটি করা' নয়) এবং 'ডিউটি চলাকালীন ব্যক্তিগত প্র্যাকটিস না করার' কথা বলা হয়েছে। এটি এখনও কেবলই একটি অনুরোধ, কোনও আনুষ্ঠানিক আদেশ নয়।'
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- স্বাস্থ্য
- স্বাস্থ্য মন্ত্রী
- চিকিৎসক


