Nandigram By Election | নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রীর শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ!
Tuesday, September 15 2026, 4:20 am

Key Highlightsনন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী (BJP) হচ্ছেন মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ।
নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী (BJP) হচ্ছেন মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ। বিজেপির আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও তাঁর সমর্থনে পোস্টার পড়েছে। সূত্রের খবর, আজই মনোনয়ন পেশ করবেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রচুর কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করবেন। মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রাম ২১০ বিধানসভার জানকীনাথ মন্দিরে পুজো দেবেন হাসি রানি রথ। ইতিমধ্যেই কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেছেন। জানা গিয়েছে, পুজো দেওয়ার পর প্রায় ২০ হাজার কর্মী সমর্থক নিয়ে বড় মিছিল করে মনোনয়ন পেশ করবেন। হলদিয়া কদমতলা মোড় জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল হবে। মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।


