Haryana | ৫ সেকেন্ডের মধ্যে চললো ১০ রাউন্ড গুলি, ঝাঁঝরা হরিয়ানার জিম মালিক!

Thursday, June 11 2026, 6:54 am
Haryana | ৫ সেকেন্ডের মধ্যে চললো ১০ রাউন্ড গুলি, ঝাঁঝরা হরিয়ানার জিম মালিক!
highlightKey Highlights

হরিয়ানায় ২৫ বছর বয়সি এক তরুণকে গুলি করে খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।


হরিয়ানায় ২৫ বছর বয়সি এক তরুণকে গুলি করে খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার সাতসকালে হরিয়ানার হিসারে খুন হন জিন্দ জেলার দালামওয়ালা গ্রামের বাসিন্দা দীপক। ওই তরুণ হাঁসি এলাকার একটি জিম-এর মালিক ছিলেন। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ মোটরবাইক আরোহী অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী হাঁসির ফাওয়ারা চক এলাকায় দীপক ওরফে কপিল নামে ওই তরুণকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিতে ঝাঁঝরা হয়ে যান দীপক। পুলিশ জানিয়েছে, জিমের বাইরে শরীরচর্চা করতে আসা কয়েকজন যুবক ও তরুণীর সঙ্গে কথা বলছিলেন দীপক। সেই সময় তাঁর উপর হামলা হয়। পাঁচ সেকেন্ডের মধ্যে ১০ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। হামলায় এক তরুণীও জখম হয়েছেন। সিসিটিভি-র ফুটেজ দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File