Harish Rana | তেরো বছর কোমায়! ইচ্ছামৃত্যুর অনুমতিতে না ফেরার দেশে হরীশ

Wednesday, March 25 2026, 5:40 am
Harish Rana | তেরো বছর কোমায়! ইচ্ছামৃত্যুর অনুমতিতে না ফেরার দেশে হরীশ
highlightKey Highlights

দু’দিন পর থেকে তাঁর লাইফ সাপোর্ট অর্থাৎ কৃত্রিম সব ব্যবস্থা সরিয়ে ফেলা হয়। এগারো দিন পর ওই যুবক মঙ্গলবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


২০১৩ সালের ২০ অগস্ট, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হরিশ নিজের পিজির পাঁচতলা থেকে নিচে পড়ে যান। গত ১৩ বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বিছানাশয্যায় হরিশ। গত ১১ই মার্চ গাজ়িয়াবাদের হরিশ রানার পরোক্ষ মৃত্যু বা প্যাসিভ ইউথানেশিয়ায় সায় দেয় শীর্ষ আদালত। হরিশকে গত ১৪ মার্চ দিল্লি এইমস হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ই মার্চ তাঁর লাইফ সাপোর্ট অর্থাৎ কৃত্রিম সব ব্যবস্থা সরিয়ে ফেলা হয়। এগারো দিন পর মঙ্গলবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। না ফেরার দেশে পাড়ি দিলেন বছর একত্রিশের এই যুবক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File