Hardik Pandya | মুম্বই ছেড়ে হার্দিক যাচ্ছেন পাঞ্জাব কিংসে, বদলি হিসেবে জাতীয় দলের পেসারকে পাচ্ছে মুম্বই!

Sunday, November 8 2026, 10:52 am
Hardik Pandya | মুম্বই ছেড়ে হার্দিক যাচ্ছেন পাঞ্জাব কিংসে, বদলি হিসেবে জাতীয় দলের পেসারকে পাচ্ছে মুম্বই!
highlightKey Highlights

চোট সমস্যা, কেরিয়ার নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের বিদায়ী অধিনায়কের আইপিএল ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেল।


আইপিএলএ একাধিক রদবদল। সূত্রের খবর, মুম্বই ইন্ডিয়ান্সের বিদায়ী অধিনায়ক হার্দিক যাচ্ছেন পাঞ্জাব কিংসে। বদলে মুম্বই পেল পাঞ্জাবের তারকা পেসার অর্শদীপ সিংকে। হার্দিককে দলে নেওয়ার দৌড়ে ছিল কেকেআর। লড়াইয়ে ছিল রাজস্থান রয়্যালসও। যদিও তারা বদলে যশস্বী জয়সওয়ালকে ছাড়তে রাজি হয়নি। সূত্রের খবর, হার্দিকের নেতৃত্বে মুম্বইয়ের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় তার দলবদল ঘটেছে। হার্দিককে হারালেও জশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং, ভারতীয় দলের দুই সেরা পেসারই এবার খেলবেন মুম্বইয়ের হয়ে। সূত্রের খবর, আগামী মরশুমে মুম্বইয়ের অধিনায়ক হতে চলেছেন হিটম্যান রোহিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File