Nadia | শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগারে মিলল রোগীর ঝুলন্ত দেহ! ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য!

Sunday, September 13 2026, 10:42 am
Nadia | শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগারে মিলল রোগীর ঝুলন্ত দেহ! ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য!
highlightKey Highlights

নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে তপন ঘোষ (৬০) নামে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।


নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে তপন ঘোষ (৬০) নামে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনাপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, স্নায়ুজনিত সমস্যায় ভুগতে থাকা বৃদ্ধ সম্ভবত বিষাক্ত কিছু খেয়ে ফেলার পর শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর ২৪ ঘণ্টার মধ্যেই শৌচাগারে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় পান কর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে। হাসপাতাল সুপার জয়ন্ত সরকার জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File