Hamim Mondal | যন্তর মন্তরের বিক্ষোভে নাশকতার ছক হামিম মণ্ডলের! টার্গেটে মুখ্যমন্ত্রীও, চাঞ্চল্যকর তথ্য দিল STF

Saturday, August 1 2026, 4:07 pm
Hamim Mondal | যন্তর মন্তরের বিক্ষোভে নাশকতার ছক হামিম মণ্ডলের! টার্গেটে মুখ্যমন্ত্রীও, চাঞ্চল্যকর তথ্য দিল STF
highlightKey Highlights

হামিমের মোবাইল, বিভিন্ন সমাজমাধ্যমে চ্যাট হিস্ট্রি ঘেঁটে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন এসটিএফের আইজি।


শুক্রবার বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল বছর ২৪-এর যুবক হামিম মণ্ডলকে। শনিতে গ্রেপ্তার করা হয়েছে তাঁর বান্ধবী অর্পিতাকেও। অভিযোগ, অর্পিতালে ব্যবহার করেই হ্যানিট্র্যাপের ফাঁদ পাততো হামিম। শনিবার সাংবাদিক বৈঠকে বেঙ্গল এসটিএফের আইজি গৌরব শর্মা জানালেন, দিল্লির যন্তর মন্তরে নাশকতার ছক ছিল অভিযুক্তের। হামিমের ব্যবহৃত বিভিন্ন ডিভাইস, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যাট পর্যবেক্ষণ করে বিস্ফোরক তথ্য মিলেছে। সম্প্ৰতি দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের যে প্রতিবাদ আন্দোলন চলছিল, সেখানে পুলিশের পোশাক পরে নাশকতার প্ল্যান ছিল বলেও দাবি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকেও ‘টার্গেট’ করা হয়েছিল বলে দাবি করে এসটিএফ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File