Haldia | ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি! হলদিয়া বন্দরে চাঞ্চল্য

Friday, July 17 2026, 2:34 pm
Haldia | ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি! হলদিয়া বন্দরে চাঞ্চল্য
highlightKey Highlights

হলদিয়া বন্দরে পণ্য খালি করে ফেরার সময়ে লাইনচ্যুত হয় মালগাড়ির ৪টি বগি।


শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে একটি দুর্ঘটনায় পাঁচ স্কুল পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। ২৪ ঘন্টার মধ্যেই ফের রেল দুর্ঘটনা হলদিয়ায়। সূত্রের খবর, এদিন হলদিয়া বন্দরে পণ্য খালি করে ফেরার সময়ে লাইনচ্যুত হয় মালগাড়ির ৪টি বগি। রেলের এক আধিকারিক জানিয়েছেন, মালগাড়িটি ধীর গতিতে চলতে থাকায় কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ ও হলদিয়া বন্দরের আধিকারিকদের উপস্থিতিতে ক্রেন-সহ অন্যান্য যন্ত্রপাতি দিয়ে লাইনচ্যুত বগিগুলিকে জুড়ে পুনরায় মেচেদার অভিমুখে রওনা দেয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে, আশ্বাস রেলের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File