Haldia | পুরসভা নির্বাচনেই আগেই হলদিয়া পুরসভায় জারি হলো নিয়োগের বিজ্ঞপ্তি, দেখে নিন যোগ্যতা ও আবেদনের দিনক্ষণ
Sunday, November 1 2026, 5:02 pm

Key Highlightsএখনও অবশ্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার ঠিক আগে শুক্রবার হলদিয়া পুরসভায় জারি হলো নিয়োগের বিজ্ঞপ্তি।
সামনেই পুরসভা নির্বাচন হলদিয়ায়। তার আগেই শুক্রবার হলদিয়া পুরসভায় জারি হলো নিয়োগের বিজ্ঞপ্তি। সূত্র্রের খবর, হলদিয়া পুরসভায় নির্মল সাথী পদে মোট ৬৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪৫ বছর বয়সি মহিলারা, যাঁরা স্বনির্ভর গোষ্ঠীর সক্রিয় সদস্য টানার আবেদন করতে পারবেন। বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পৃথকীকরণের কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা তদারকি করতে হবে তাঁদের। দৈনিক ৩০২ টাকা মাইনে দেওয়া হবে। মাসে সর্বাধিক ২০ দিন কাজের সুযোগ থাকবে। ৩ থেকে ৭ নভেম্বরের মধ্যে এই পদের জন্যে আবেদন করতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরসভার নির্দিষ্ট ড্রপ বক্সে আবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এই পদে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- হলদিয়া
- হাওড়া পুরসভা
- কর্মী নিয়োগ
- নিয়োগ


