Haldia Explosion | ২০ ঘণ্টা পর নিভল হলদিয়া পেট্রোকেমিক্যালসের আগুন, মৃত ১, গুরুতর আহত অন্তত ১২

Wednesday, July 1 2026, 6:33 am
Haldia Explosion | ২০ ঘণ্টা পর নিভল হলদিয়া পেট্রোকেমিক্যালসের আগুন, মৃত ১, গুরুতর আহত অন্তত ১২
highlightKey Highlights

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, সেই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ ঘণ্টা সময় লাগলো। আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকলের ১৫-টিরও বেশি সংখ্যক ইঞ্জিন।


মঙ্গলবার সকালে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে অবস্থিত পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে আচমকা বিস্ফোরণ ঘটে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, সেই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ ঘণ্টা সময় লাগলো। আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকলের ১৫-টিরও বেশি সংখ্যক ইঞ্জিন। জলের পাশাপাশি ফোম, সাদা বালি এবং ছাইয়ের ব্যবহারও করা হয়েছে বলে খবর। দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজন বাসিন্দার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও প্রায় ১০-১২ জন৷ কীভাবে অগ্নিকাণ্ড ঘটল জানতে তদন্ত কমিটি গড়ছে এইচপিএল কর্তৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File