Indian Air Force | নাসিকের কারখানায় ফের Su-30MKI যুদ্ধবিমানের উৎপাদন শুরু করতে চলেছে HAL, ২০২৯-এর মধ্যে বায়ুসেনাকে দেবে ১২টি যুদ্ধবিমান!

Key Highlightsনাসিকের কারখানায় ফের Su-30MKI যুদ্ধবিমানের উৎপাদন শুরু করতে চলেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL।
নাসিকের কারখানায় ফের Su-30MKI যুদ্ধবিমানের উৎপাদন শুরু করতে চলেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL। পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে এই কারখানা থেকে নতুন ১২টি Su-30MKI ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, প্রথম বিমানটি ২০২৭-২৮ অর্থবর্ষে সরবরাহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০২৯ সালের মধ্যে ১২টি বিমানই বায়ুসেনার হাতে পৌঁছে যাওয়ার কথা। রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি ও লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরেই Su-30MKI তৈরি করে আসছে HAL। নাসিকের এই কারখানায় এর আগে মোট ২২২টি Su-30MKI তৈরি হয়েছে। রুশ নকশার এই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান শক্তি। ২০২৪ সালের ডিসেম্বর মাসে অতিরিক্ত ১২টি Su-30MKI তৈরির জন্য HAL-এর সঙ্গে প্রায় ১১ হাজার কোটি টাকার চুক্তি করে কেন্দ্র। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়া যুদ্ধবিমানের ঘাটতি পূরণ করতেই এই নতুন বিমানগুলি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় বায়ুসেনা


