Gyanesh Kumar | কমিশনের প্রশ্নের মুখে জ্ঞানেশের সিদ্ধান্ত, শীর্ষ আদালতে মামলা গ্রহণ, শুনানি আগামী সপ্তাহে!

Tuesday, September 29 2026, 8:10 am
Gyanesh Kumar | কমিশনের প্রশ্নের মুখে জ্ঞানেশের সিদ্ধান্ত, শীর্ষ আদালতে মামলা গ্রহণ, শুনানি আগামী সপ্তাহে!
highlightKey Highlights

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগে দায়ের হওয়া মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট।


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগে দায়ের হওয়া মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহেই প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হবে। আইনজীবী বিকাশ সিংয়ের দায়ের করা এই মামলায় বলা হয়েছে, নির্বাচন কমিশন একটি বহু সদস্যের প্রতিষ্ঠান, যেখানে সিদ্ধান্ত হওয়া উচিত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। কিন্তু সংবিধানের ৩২৪ ধারার ক্ষমতা এককভাবে প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ। এছাড়া ভোটার তালিকার ডেটাবেস নিয়ন্ত্রণ ও অডিট সংক্রান্ত বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এদিকে কমিশনের অন্দরে মতপার্থক্যের খবর উড়িয়ে দিয়ে আগেই ঐক্যবদ্ধ বার্তা দেওয়া হয়েছে। কমিশনের দাবি, এসআইআর সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তই সর্বসম্মতভাবে নেওয়া হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File